এরপর নির্বিঘ্নে চালিয়ে নিয়ে যান পুলিশের পিকআপটি। ১০ মিনিট পর খাবার খেয়ে বেরিয়ে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়েন পুলিশ সদস্যরা। আজ (বুধবার , ১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া পিকআপটি হালিশহর থানা পুলিশের টহল কাজে ব্যবহৃত হতো।
চুরির তিন থেকে চার ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফকিরনিরহাট বাজারের কাশেম টাওয়ারের সামনে থেকে পিকআপটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি পিকআপটির কাছে আসেন। নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে চালকের আসনে বসেন। এরপর গাড়িটি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিশহর থানা পুলিশের একটি টহল দল খাবার খেতে সড়কের পাশের একটি ক্যান্টিনে গিয়েছিল। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা পিকআপটি আর পায়নি।





