ভিডিও ঠিক কখনকার সেটি জানা সম্ভব হয়নি। তবে আজই (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। এসময় রিসেপশনে দায়িত্বরত এক ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে চলে যান। ভিডিওর আরেক অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।
তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কি না, কিংবা ভিডিওটি বিয়ের আগে না পরে ধারণ করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
আরও পড়ুন:
এর আগে, গত সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুলের একান্ত ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। এই ভিডিওকাণ্ডের জেরে বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত।
সংগঠনটি ফেসবুকে একটি পোস্টে জানায়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব বিষয়ের ওপর ভিত্তি করে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।





