মানিকগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এনজিওকর্মী নিহত, ট্রাকচালক আটক

মানিকগঞ্জ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়ার সততা ব্রিকস ও স্বাধীন ব্রিকস (ইটভাটা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেন।

আটক ট্রাক চালক ফারুক প্রামানিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সেইসঙ্গে ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ