বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার,৮ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ভারতীয় ৮১ বোতল সিরাপ (নেশাজাতীয়), ১০১টি শাড়ি, ১টি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। আটক ব্যক্তি হলেন আমিনুল ইসলাম (৩৪)। তিনি খুলনা জেলার লবণচোরা থানার ছাচিবুনিয়া সুইচ গেইট এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. মোশারফ মোল্লা। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

জেআর