রাজশাহীতে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩০

রাজশাহী
ডেঙ্গু আক্রান্ত রোগী
স্বাস্থ্য
এখন জনপদে
0

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় একজনসহ এ পর্যন্ত ডেঙ্গুর শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৭ জনের।

নতুন করে ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন, চিকিৎসাধীন রয়েছে ১৩৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে মুক্তি পেয়েছে বাসায় ফিরেছেন ৬১ জন।

তবে চিকিৎসকরা বলছেন, অক্টোবর পর্যন্ত বাড়তে পারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আতঙ্কিত না হয়ে বসতবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শও দিচ্ছেন তারা।

এদিকে ডেঙ্গু রোগীদের সংখ্যা বাড়ায় রামেক হাসপাতালে চালু করা হয়েছে ৬০ শয্যা বিশিষ্ট আলাদা ডেঙ্গু ওয়ার্ড। সেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর থেকে এসে চিকিৎসা নিতে।

তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর বেশিরভাগ আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। দীর্ঘদিন ধরে জ্বর থাকায় ডেঙ্গু টেস্টে পজিটিভ আসায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করানো হয়। তবে নিয়মিত চিকিৎসা সেবা পাওয়ায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

এফএস