টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল
গ্রেপ্তারের প্রতীকী
অপরাধ
এখন জনপদে
1

টাঙ্গাইলে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আতিকুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ (শনিবার, ২৪ অক্টোবর) সকালের দেলদুয়ারের জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুর রহমান নাগরপুরের গুদামপাড়া এলাকার মৃত আ. ছালামের ছেলে।

দুপুরে এসআরবি ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে আতিকুর রহমানের বিরুদ্ধে মাদকের মামলা হয়। পরে সমস্ত সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক চলছি বছরের ২৯ জুলাই টাঙ্গাইলের যুগ্ম দায়রা জজ আদালত ২ আতিকুরকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়। পরোয়ানা জারির পর থেকেই আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

এসআরবি ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান জানান, আতিকুরকে গ্রেপ্তারের পর নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ