এ সময় চক্রটির জিম্মিদশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার এবং পাঁচ মানবপাচারকারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
আইএসপিআর জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিকদের ১৫-১৬ দলের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ দল সেখানে অভিযান চালায়। এসময় মানবপাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
একপর্যায়ে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রামুর সিএমএইচ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযানে মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়, আটক করা হয় চক্রের ৫ সদস্যকে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশিয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।





