অধ্যক্ষর পদত্যাগসহ চার দফা দাবিতে হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা
ক্যাম্পাস
শিক্ষা
1

অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার পদত্যাগসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা।

গতকাল (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকাল ১১টা থেকে রাতভর কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবরোধ করে রাখে তারা।

গত ১২ অক্টোবর বিদায়ী শিক্ষার্থীদের অনুষ্ঠান নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় অনুষ্ঠানের দুই সমন্বয়কের হলের সিট বাতিল করে অধ্যক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাকে ১৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

পরে পুলিশ তাকে উদ্ধার করলেও শিক্ষার্থীদের বিক্ষোভ থামেনি, ছাত্রীদের গভীর রাত অবধি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা, অনিয়ম, স্বেচ্ছাচারিতা অভিযোগ তোলেন।

এফএস