কার্তিকের শেষে ঢাকায় বাড়ছে শীতের আমেজ

ঢাকা শহরের একটি রাস্তা
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
দেশে এখন
0

কার্তিকের শেষ লগ্নে ঢাকায় বইতে শুরু করছে শুষ্ক বাতাস। ধীরে ধীরে ভ্যাপসা গরম কমে ক্রমশ আরামদায়ক হয়ে উঠছে আবহাওয়া। যদিও হালকা বৃষ্টির আভাস রয়েছে চলতি মাসে। আবহাওয়াবিদরা জানান, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ঢাকায় শীতের অনুভূতি বাড়বে।

কার্তিকের শেষ ভাগ, হেমন্তকালের রাতে ঘাসের ডগায়, গাছের পাতায় শিশির জমতে শুরু করেছে। যা জানান দিচ্ছে নগরীতে শীতের আমেজ শুরু হচ্ছে সবে।

মধ্যরাতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। মনে হবে প্রকৃতি যেন নব রূপে নিজেকে মেলে ধরেছে তিলোত্তমার বুকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে, গতকাল রংপুর বিভাগের রাজারহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা বিভাগে ছিলো-২১ ডিগ্রির কাছাকাছি। এমন কম তাপমাত্রা জানান দিয়ে যাচ্ছে নগরবাসীর জন্য খুব তাড়াতাড়ি আসছে শীতের সুখবর।

আরও পড়ুন:

নগরবাসীরা জানান, উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইছে, তাই রাতে ও ভোরের দিকে সামান্য হিমেল ভাব অনুভূত হচ্ছে বেশি।

নগরবাসীরা জানান, ঢাকা শহরে অন্যান্য জায়গাগুলোতে যেমন শীত ওই আমেজটা নেই, ইটপাথরের একটা জঞ্জালে প্রকৃতির যে স্বাভাবিক চঞ্চলতা, প্রকৃতির যে স্বাভাবিক রূপ, সেটা হারিয়ে যাচ্ছে।

অপরদিকে হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল শীতল বাতাস বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। তাই ডিসেম্বরের প্রথমে ঢাকায় শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদরা আবুল কালাম মল্লিক বলেন, ‘হিমালয়ের পাদদেশ থেকে হিমেল শীতল বাতাস বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করবে এবং বাংলাদেশের ওপর আস্তে আস্তে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকের বাতাসের গতিবেগ বৃদ্ধি পাবে। যদি পায়, তখন বাংলাদেশের বাতাসকে কিছুটা ঠান্ডা করবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেশি থাকতে পারে এবার।

এফএস