আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
রাজনীতি
দেশে এখন
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ (সোমবার, ৯ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেন। আওয়ামী লীগের যেকোনো তৎপরতা রুখে দিতে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

জেআর