নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মেলেনি পেট্রোলবোমার আলামত

এমপি নুসরাতের বাড়িতে আগুন
এখন জনপদে
0

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের পাঁচদিনেও কারণ উদ্‌ঘাটন হয়নি। ঘটনাস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা পেট্রোলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি। ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়েছে।

এর আগে গেলো ১২ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। শুরুতে সরকারের পক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ধারণা দেয়া হলেও আলামত সংগ্রহের পর তা নাকচ করে বিদ্যুৎ বিভাগ। পরিবারের পক্ষ থেকে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করা হলেও ঘটনাস্থলে এর কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন:

তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,বক্তব্য, ভিডিও ফুটেজ ও ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত যাচাই করে সমন্বিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ফরেনসিক প্রতিবেদন পেলে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আশা করছেন তারা।

অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারায়ও তদন্ত চলছে। সংগৃহীত আলামত বিশ্লেষণ করা হচ্ছে। ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

এফএস