দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফেরিতে উঠছে বাস
এখন জনপদে
0

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আজ (বুধবার, ১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের দুই প্রান্তে আটকে পড়া ফেরিগুলো চলাচল শুরু করেছে। একই সঙ্গে ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

এর আগে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সকাল ৬টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় মাঝনদীতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতি দেখা যাচ্ছিল যাচ্ছিল না তাই দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।নৌপথে

জেআর