নিহত মিনারা বেগম (৬০) মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা যাত্রীরা হলেন সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক মনোহরদী থেকে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্ট গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন:
এসসয় অটোরিকশায় থাকা শিশুসহ ছয়জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম নামে এক নারী যাত্রী মারা যান। এক শিশুসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।





