বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার ঝোলগাঁও সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’





