কলম্বিয়ায় সুপারমার্কেটে ২৫ জনকে জিম্মির ঘটনায় সেনাবাহিনী মোতায়েন

কলম্বিয়ায় সুপারমার্কেটে ২৫ জনকে জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা
বিদেশে এখন
0

কলম্বিয়ার কার্টাজেনা শহরের একটি সুপারমার্কেটে ২৫ জনকে জিম্মি করে রাখার ঘটনায় পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা।

জিম্মিদের মধ্যে বয়স্ক পাঁচ নারীকে এরইমধ্যে মুক্ত করা হয়েছে। গেল মঙ্গলবার একটি সশস্ত্র দল শপিং মল থেকে নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে।

এ সময় নিরাপত্তা ক্যামেরার দায়িত্বে থাকা কর্মীরা সতর্কতামূলক সাইরেন বাজালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তখন এই দলটি একটি দোকানের ভেতর আশ্রয় নেয়।

পরে এই সুপারমার্কেটের বাইরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়। ওই এলাকায় জনসাধারণে চলাচল সীমিত করা হয়েছে। ঔপনিবেশিক ঐতিহাসিক কার্টাজেনা অঞ্চলটি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

এফএস