মৌলভীবাজার-৩ আসনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর নির্দেশনা

মৌলভীবাজার
নির্বাচনকে কেন্দ্র করে যৌথবাহিনীর মহড়া
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক মৌলভীবাজার-৩ আসনের নির্বাচনে নিয়োজিত ইউনিটের সব সদস্যদের পেশাগতভাবে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা দেন।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর উপস্থিতিতে এ দিকনির্দেশনা দেয়া হয়। পরে যৌথবাহিনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক আগামীকাল নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানান। সেই সঙ্গে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কর্ম পরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল কৌশিক বলেন, ‘মৌলভীবাজার জেলার আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‍্যাব, প্যারা মিলিটারি ফোর্স, বিজিবি, আনসার এবং সামরিক বাহিনীর সমন্বিত কর্ম পরিকল্পনা মোতাবেক কাজ করবে।’

তিনি বলেন, ‘আগামীকাল মৌলভীবাজার-৩ আসনের সব ভোটার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে। আর সুষ্ঠু ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

এ সময় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর