আজ (সোমবার, ৩০ মার্চ) ডিজিএফআইয়ের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, ১টা থেকে আড়াইটা পর্যন্ত বন্দর সংলগ্ন এলাকায় ডিজিএফআই চট্টগ্রাম শাখার তথ্যের ভিত্তিতে আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
আরও বলা হয়, এ ফিলিং স্টেশনে বিক্রয় সেবা বন্ধ থাকলেও অভিযান পরিচালনাকালীন পাম্পে ১৩ হাজার ৯৬০ লিটার ডিজেল ও ১ হাজার ২৫৩ লিটার অকটেন মজুত হিসেবে পাওয়া যায়।
এ প্রেক্ষিতে মোবাইল কোর্ট কর্তৃক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও এ বিবরণীতে জানানো হয়।





