র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল, স্কাফ সিরাপ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ সুজন মোল্লা (২১) ও জাবেদ (৩৫) নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয় বলেও জানায় র্যাব।
আরও পড়ুন:
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলো।
অন্যদিকে, শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দু’টি পিস্তলের ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের সরঞ্জাম রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





