পাবনায় ডিবি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

ডিবি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ব্যক্তি
অপরাধ
3

পাবনা শহরের আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ অলি হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক অলি হোসেন আরিফপুর পূর্বপাড়া এলাকার রব্বেল হোসেন ছেলে।

আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরের প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

আরও পড়ুন:

পুলিশ সুপার বলেন, ‘জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের গোপন সংবাদের মাধ্যমে ভোর রাতে পাবনার পৌর এলাকার আরিফপুর পূর্বপাড়ায় এ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করে ডিবি পুলিশ।’

এছাড়া পুলিশ সূত্রে জানা যায়, অলি একজন ওয়াকসপ মিস্ত্রি সে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবাড়ি করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করে।

এসএইচ