চট্টগ্রামে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

চট্টগ্রাম
প্রতীকী ছবি
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি খালে মাছ ধরতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার সময় বি এম এ ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ডঙ্গল রাউজানে মাটির ব্যবসার কাজে যানবাহনের হিসাব রাখার কাজে জড়িত ছিলেন।

স্বজনদের অভিযোগ, খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত। তারা আগে থেকেই কয়েকবার চাঁদাসহ নানা দাবিতে হুমকি ধমকি দিয়েছে। গতরাত রাত ২টার সময় মোহাম্মদ বাবুল মাছ ধরতে যাওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন:

এসময় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসময় সেখানে থাকা মানুষজন খুনিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামরিতে কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।

স্বজনরা জানান, মরদেহ ময়নাতদন্তের পর মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। রাউজানে গত দেড় বছরে বালু, মাটির ব্যবসাসহ নানা সংঘর্ষে অন্তত ২২ জন খুন হয়েছেন।

এসএস