টাঙ্গইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

টাঙ্গাইল
গ্রেপ্তার ৪ ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম
এখন জনপদে
অপরাধ
1

টাঙ্গইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ৪ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন— গোপালপুরের ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুরের কোকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতির শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ঘরের তালা-গ্রিল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরি কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত হিসাবে পরিচিত।

আরও পড়ুন:

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ঘাটান্দি নতুনপাড়া নজরুল ইসলামের বাড়ির নিচতলায় তারা ডাকাতির উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।

অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫ থেকে ৭টি করে ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ