গ্রেপ্তার বেলায়েত বরগুনা জেলার পাথরঘাটা থানার চর লাঠিমারা (৯নং ইউপি) এলাকার মো. নিজামের ছেলে।
র্যাব জানায়, জমি ও গাছ কাটা নিয়ে বেলায়েতের পরিবারের সাথে আলম ফিডারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত ১০ মে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেলায়েত ও তার সহযোগীরা একত্রিত হয়ে আলম ফিডারকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আরও পড়ুন:
উপস্থিত প্রতিবেশীদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলম ফিডারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের পর আলম ফিডারের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।





