বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার শিহাব হোসেন
অপরাধ
0

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি শিক্ষক শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

গতকাল (মঙ্গলবার, ২০ মে) রাতে পাবনার বেড়া উপজেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শিহাব হোসেন বেড়া উপজেলার খাকছাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, মারা যাওয়া শিশুটির নাম মো. আবদুল্লাহ। সে বনশ্রীর সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার’ ছাত্র ছিলো।

গেল ১৯ মে রাত ১০টার দিকে শিশুটির আত্মহত্যার খবর পেয়ে মাদ্রাসায় যায় পুলিশ। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

এফএস