কুষ্টিয়ায় মাদক কারবারি ধরতে গিয়ে আহত দুই পুলিশ সদস্য

আটক জাহিদ
এখন জনপদে
অপরাধ
1

কুষ্টিয়ার মিরপুরে মাদক কারবারিকে আটক করতে গিয়ে ধস্তাধস্তির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় জাহিদ নামে এক মাদক কারবারিকে আটক এবং তার ব্যবহৃত প্রাইভেটকার থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গতকাল (সোমবার, ৮ জুন) রাত সাড়ে ৯টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

পুলিশের দাবি, মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার প্রাইভেটকারে তল্লাশির চেষ্টা করা হলে জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন:

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযান শেষে মাদক কারবারি জাহিদকে আটক করে তার গাড়ি তল্লাশি চালিয়ে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএইচ