আজ (শুক্রবার, ১২ জুন) বিকেলে এক অভিযানে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, কুয়াকাটার লেম্পুরবন সংলগ্ন সৈকত থেকে অনুমোতিবিহীন বেকু দিয়ে বালু কেটে বেড়িবাঁধ সংস্কার করছিলো একটি চক্র। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন সাদেক এই দণ্ড দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে কুয়াাকাটার বিভিন্ন পয়েন্ট থেকে স্থানীয় একাধিক চক্র এভাবে সৈকত থেকে বালু উত্তোলন করায় সৈকত পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে কোথাও কোথাও বন্যানিয়ন্ত্রণ বাঁধের সিসি ব্লক দেবে যাওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।





