যশোর সীমান্তে অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, একজন আটক

আটক হওয়া ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১৬ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোরের বেনাপোল পাঁচপীরতলা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫২ বোতল বিদেশি মদ, ২৬টি শাড়ি, ৫টি কম্বল, ১টি মোবাইল ফোন, ১ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৪টি রেইনকোট, ১২টি খাদ্যসামগ্রী, ৬৪৮টি চকলেট এবং ১৭১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

এসময় অংশু বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মৃত শুশিল বিশ্বাসের পুত্র।

আরও পড়ুন:

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৯ হাজার ২৬০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস