সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম
বাবু শেখের সঙ্গে শিশু ইরা
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছর বয়সী শিশু ইরা মনি হত্যাকাণ্ডের রায় বৃহস্পতিবার নির্ধারণ করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় লেখা সম্পন্ন না হওয়ায় তারিখ পুনর্নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস।

এর আগে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর ১২ কার্যদিবস যুক্তি তর্ক উপস্থাপন ও শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রায়ে আসামি বাবু শেখের সর্বোচ্চ শাস্তি আশা করছেন নিহতের পরিবার।

এর আগে গত ১ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক থেকে গলা কাটা অবস্থায় শিশু ইরা মনিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান একদল পরিবহন শ্রমিক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মারা যায় ইরা মনি।

এর দুই দিন পর ৩ মার্চ ঘাতক বাবু শেখকে আটক করে পুলিশ। ইরা মনির বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে শিশু ইরা মনিকে প্রথমে ধর্ষণ চেষ্টা করে পরে ছুড়ি দিয়ে গলা কাটার কথা জানিয়ে জবানবন্দি দেয় বাবু শেখ। এ ঘটনায় ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগ গঠন করা হয় ১৮ জুন। আর ২১ জুন থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

এএইচ