গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার, ১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়।
অভিযানে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
এসময় আটক ব্যক্তির কাছ থেকে দু’টি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার ২০০ টাকাও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।
আটক ব্যক্তি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের তাজুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে যশোর হয়ে নাভারন সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারটি বহন করছিলেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)

