পাবনায় বিদেশি পিস্তল ও গুলিসহ একজন আটক

আটক হওয়া রাতুল ইসলাম
এখন জনপদে
অপরাধ
2

পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে দু’টি বিদেশি পিস্তল ও দুইটি গুলিসহ এক গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) বিকেল ৩টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ছুফি উল্লাহ প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত পাবনা পৌর শহরের মন্ডলপাড়া মহল্লায় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করলে রাতুলকে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।’

আরও পড়ুন:

তিনি জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতুল এই অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম করে আসছিল।

আটককৃত রাতুল ইসলাম (২৩) পৌর শহরের মন্ডলপাড়া রাসেল ইসলামের ছেলে।

এসএস