যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি গ্রেপ্তার

আসামি মিতু আক্তার
অপরাধ
0

রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি থানা হাজত থেকে পালিয়ে যান।

এসএস