৪টি অবিস্ফোরিত ককটেলসহ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী
অপরাধ
0

৪টি অবিস্ফোরিত ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা কর্মী গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি এ তথ্য জানায়।

যাত্রাবাড়ী থানার সামনে কয়েকদিন আগে একটি ককটেল বিস্ফোর করে মটরসাইকেলে পালিয়ে যান ১ ব্যক্তি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর পর ডেমরার ডগাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরও তিনজনকে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। রাজধানীকে অস্থিতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনায় ককটেল ফাটিয়েছে তারা।

জেআর