চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২ ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া এলাকার তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩) এবং একই এলাকার মোড়লপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে রুবেল (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস ও এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল শাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামের কোমরে লুঙ্গির গিটে লুকানো অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এফএস