এশিয়ান গেমসে আফগানদের হারিয়ে নেপালের চমক

ম্যাচ শেষে ক্রিকেটাররা
এখন মাঠে
0

এশিয়ান গেমসের ক্রিকেটে অঘটনের শিকার আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৫ উইকেটে হেরেছে আফগানরা।

জাপানের নিশিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিপাকেই পড়ে যায় আফগানিস্তান। দলীয় ২০ রানের আগেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার।

এরপর ফয়সাল খান এবং নাজিবুল্লাহ জাদরানের ৩০ রানের দুটি ইনিংস কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা পরের কোনো ব্যাটার ধরে রাখতে পারেননি। শেষদিকে নানগালিয়া খানের ১৭ রানের সুবাদে ১০২ রান পর্যন্ত যায় আফগানিস্তান।

নেপালের কুশাল ভুর্তেল ৪ এবং ললিত রাজবংশী ৩টি করে উইকেট শিকার করেন। জবাবে নেপালের শুরুটাও ভালো হয়নি। মিডল অর্ডারে সন্দীপ জোরা আর রোহিত পোডেলের ইনিংসটাই অবশ্য তাদের নিয়ে যায় জয়ের কাছাকাছি। সন্দীপ ৩৪ রানে আউট হলেও ৩৩ রান করে রহিত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

জেআর