পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে অভিযান চালিয়ে ২০ মামলার আসামি মোমেলা ও তার সহযোগী দুলেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মোমেলার কাছ থেকে ৪ পিস ও দুলেনার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোমেলার নামে ২০টি মাদকের মামলা আছে। দীর্ঘদিন ধরে তিনি আড়ালে থেকে মাদকের কারবার করে আসছিলেন। সম্প্রতি এখন টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে মাদক বেচাকেনার সংবাদ প্রকাশ হয়।’
আরও পড়ুন:
পর্যায়ক্রমে অন্যান্য মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর এখন টেলিভিশনে ‘বস্তি থেকে রেললাইন, তুরাগে মাদকের বিস্তার; কমছে না অপরাধ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যেখানে টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞীদের মাদক কারবারের সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।





