যশোর সীমান্তে প্রায় ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দ হওয়া চোরাচালানি পণ্য
এখন জনপদে
অপরাধ
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০৭টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস, ২৪১টি চকলেট ও ২৪৫টি কসমেটিকস সামগ্রী।

আরও পড়ুন:

এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।’

এসএস