প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই দিন আগে এক ‘বান্ধবীকে’ সঙ্গে নিয়ে রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিবুল। মঙ্গলবার সকালে রিসোর্ট থেকে চেকআউট করে ব্যাটারিচালিত টমটমে গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি। পথে কয়েকজন অপরিচিত ব্যক্তি টমটম থামিয়ে তাকে নামিয়ে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালান তিনি। তবে এতে তার হাতে আঘাত লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক মাহমুদ আলী।
আরও পড়ুন:
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ জানান, হাসিবুল ইতোমধ্যে ঢাকায় ফিরে গেছেন। হাবিব নামে এক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তারা খবর পেয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
তবে হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।





