ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির আরও ২ হাজার ৭২৪ মামলা

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
দেশে এখন
অপরাধ
0

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭২৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল (রোববার, ১৫ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১২৬, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭১, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬১ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৪৮টি মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৪, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১৩, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১৬ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

এএইচ