আজ (সোমবার, ২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা।
‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’ প্রতিপাদ্যে সম্মেলনে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তির রূপান্তর এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
চারটি কিনোট; তিনটি প্যানেল আলোচনা, ফায়ারসাইড কনভারসেশনসহ বিভিন্ন সেশনে উঠে আসে প্রতিষ্ঠান পুনর্গঠন, টেকসই ব্যবসা এবং দক্ষ নেতৃত্ব তৈরির কৌশল।
আয়োজকদের প্রত্যাশা, পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সামিট।





