আটক তিনজন হলেন—চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
তাদেরকে মোহাম্মদপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, তাদেরকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে লাইভে আসেন। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
তাদের ভাষ্যমতে, দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক করছিলেন আটক তিনজনসহ ৭-১০ জনের একটি গ্রুপ।
পরে সেখানে ছাত্রদল নেতারা উপস্থিত হলে তিনজনকে আটক করে তারা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেন জানান ছাত্রদলের এই নেতা।





