এবার ওটিটিতে ‘আলী’

‘আলী’ সিনেমার পোস্টার
ওটিটি
বিনোদন
0

অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত ও বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’ ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে। বিষয়টি ইরফান সাজ্জাদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই নিশ্চিত করেছেন।

অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনকে ঘিরে নির্মিত এই সিনেমাটি ২০২৪ সালের ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি একজন বাকপ্রতিবন্ধী।

চরিত্রটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘দুই ভাইবোনের ইমোশনই এই সিনেমার প্রাণ। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে, যা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’

আরও পড়ুন:

অ্যাকশনের পাশাপাশি সিনেমাটিতে ভাইবোনের সম্পর্ক ও আবেগকে গুরুত্ব দেয়া হয়েছে। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন বিপ্লব হায়দার। প্রযোজক হিসেবে রয়েছেন তাজুল ইসলাম।

ইরফান সাজ্জাদের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৬ সালে ‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে। এরপর ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘ভয়াল’।

এনএইচ