গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) রাত থেকে আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সকাল পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন পর্যায় ও পদে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নাসিকের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নুর হোসেন (২৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আনামত উল্লাহ সোহেল (৩৪), সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন (৫৬), রাজধানী ঢাকার কলাবাগান থানা শাখার স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোশারফ হোসেন (৫৫) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আরিফ হাসান রকি (৩০)।
গ্রেপ্তারদের মধ্যে চারজন সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মো. মোশারফ হোসেন ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা। এদিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।





