আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪০, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৯ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫৩টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৫, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮৯ ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭২২টি গাড়ি ডাম্পিং ও ৪১৩টি গাড়ি রেকার করা হয়েছে।





