আজ (বুধবার, ২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
‘এমতাবস্থায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।’





