আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দিতে নির্বাচন কমিশনে আবেদন করা হবে। কারণ শিক্ষকরা রাজনীতি জড়ালে তার প্রভাব শিক্ষার ওপর পড়ে। আমরা চাই শিক্ষকরা ফুলটাইম শিক্ষা কার্যক্রমে থাকুক।’
এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, ‘শিক্ষাখাতকে এগিয়ে নিতে কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম, স্পোর্টস, কালচারের দিকে নজর দিচ্ছে সরকার। এর জন্য শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে।’





