বরিশালে ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব; জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু

হাম রোগের প্রতীকী ছবি
এখন জনপদে
স্বাস্থ্য
0

‎সারা দেশের মতো বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য বিভাগের গতকালের (সোমবার, ৩০ মার্চ) তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ২০৬ শিশু হাম ও রুবেলায় আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৮ শিশু।

‎আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখা গেছে রোগীদের উপচেপড়া ভিড়।

বেশিরভাগ শিশুকেই আনা হয়েছে ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত অবস্থায়। এছাড়া এখানে ওয়ার্ডগুলোর চিত্রও প্রায় একই। রোগী বেড়ে যাওয়ার কারণে বেড়েছে চাপ। ফলে একই বেডে চিকিৎসাসেবা নিতে হচ্ছে একধিক শিশুকে।

আরও পড়ুন:

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা তিনটি কক্ষে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

তবে শয্যা সংকটের কারণে ভোগান্তিতে রোগীরা। আর এক বেডে একের অধিক শিশু থাকায় সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বজনদের।

উল্লেখ্য, শেবাচিম হাসপাতালে প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছে গড়ে প্রায় ১০ জন শিশু। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৭ জন। আর বিভাগে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ২০৬ জন, আর মারা গেছে ৮ শিশু।

এসএইচ