ইনস্টাগ্রাম কমেন্ট এডিটিংয়ের সুবিধা আনলো মেটা

ইনস্টাগ্রাম
তথ্য-প্রযুক্তি
0

ইনস্টাগ্রামের কোনো পোস্টে কমেন্ট করার পর সেটি এডিট করার ফিচার বা সুবিধা নিয়ে এসেছে মেটা। এটা অনেকটাই মেসেজ পাঠানোর পর সেটি এডিট করার মতোই। ২০২৪ সালে এ সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার চালু করা হয়। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে কোনো পোস্টে কমেন্ট করার ১৫ মিনিটের মধ্যে এডিটিংয়ে এ সুবিধা পাওয়া যাবে বলে মেটা সূত্রে জানা গেছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিজস্ব অ্যাকাউন্ট থেকে করা কমেন্টই শুধু এডিটি করা যাবে। কমেন্টের ওপর দীর্ঘ সময় চাপ দিয়ে ধরে রাখলে এডিট অপশন দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারী এডিটসহ বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবে। এরপর নীল রঙের চেক মার্ক ক্লিক করলেই এডিট করা কমেন্ট পোস্ট হয়ে যাবে।

আরও পড়ুন:

বিবৃতিতে মেটা জানায়, ১৫ মিনিট সময়ের মধ্যে ব্যবহারকারী যত খুশি তত বার কমেন্ট এডিট করতে পারবে। পোস্ট ছাড়াও স্টোরিতে দেয়া রিপ্লাইয়ের মাধ্যমেও ইনস্টাগ্রামে কমেন্ট হয়ে থাকে। যে কারণে প্রযুক্তি বিশারদদের মতে কমেন্ট এডিটিংয়ের এ সুবিধা ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হয়ে উঠবে।

গত মাসে সামাজিব যোগাযোগমাধ্যমের অ্যাপগুলোতে আনতে যাওয়া বিভিন্ন ফিচার ও পরিবর্তনের মধ্যে কমেন্ট এডিটিং একটি। এছাড়া মার্চের শুরুতে কোম্পানি ঘোষণা দিয়েছিল যে এটি ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজিং থেকে এন্ড টু এন্ড এনক্রিপশন ‍সুবিধা সরানোর উদ্যোগও নিয়েছে।

এএইচ