গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বাসাটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের বলে জানা গেছে।
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে তার বিরুদ্ধে ঢাকা ও সিলেটের বিভিন্ন এলাকায় হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
যাচাই বাছাই শেষে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।





