মধ্যবর্তী-নির্বাচন
ট্রাম্পের নতুন শুল্কে উদ্বিগ্ন জাপান-চীন, মুদ্রাস্ফীতির শঙ্কা

ট্রাম্পের নতুন শুল্কে উদ্বিগ্ন জাপান-চীন, মুদ্রাস্ফীতির শঙ্কা

নতুন শুল্কারোপকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর-এর ওপর ভর করলো ট্রাম্প প্রশাসন। যা ২০২৫ সালে ধার্য করা শুল্ক থেকে ভিন্ন। নতুন শুল্ক ব্যবস্থাকে দুঃখজনক বলছে জাপান। আর চীনের মতে, শুল্ক ও বাণিজ্য যুদ্ধে কারও স্বার্থ রক্ষা হয় না। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, উচ্চ শুল্ক এড়াতে দ্রুত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা উচিত। এদিকে প্রধান অংশীদারদের ওপর নতুন শুল্ক মুদ্রাস্ফীতি বাড়াবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

পরাজয়ের পরও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিতে অনড় ট্রাম্পপন্থীরা

পরাজয়ের পরও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিতে অনড় ট্রাম্পপন্থীরা

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হলেও মার্কিন রাজনীতিতে ট্রাম্পের প্রভাব বা ট্রাম্প-ইজম সহসা কমছে না। বরং ট্রাম্পের অনুসারীরা আরও প্রবলভাবে উগ্র জাতীয়তাবাদী চেতনা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ নীতিতে জোর দেয়ার পক্ষে। মন্ত্রিসভার সবচেয়ে ট্রাম্পপন্থী সদস্য, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন থেকে রক্ষা করে- সেই বার্তা দিচ্ছেন বিদায়ী হাউজ রিপাবলিকানরা। সিএনএন’র বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন বিশ্লেষণ।

ইরান যুদ্ধ নিয়ে শি-পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে শি-পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি এলে দেশটিতে নতুন করে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে ইরান যুদ্ধ ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। তবে তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে স্থলপথে পণ্য পরিবহন বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যকরের দাবি যুক্তরাষ্ট্রের। বিপরীতে ইরানের আক্ষেপ, মধ্যবর্তী নির্বাচনের পর থমকে গেছে শান্তি আলোচনা। এদিকে ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার কারণে উৎপাদন বন্ধ হওয়ায় বিদ্যুৎহীন কুর্দিস্তানের ৭০ শতাংশের বেশি বাসিন্দা।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কূটনৈতিক সফালতার খোঁজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শরণাপন্ন হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের শঙ্কা, পিয়ংইয়ংয়ের সঙ্গে ট্রাম্প সম্পর্ক জোরদার করতে চাইলেও বাধা হয়ে দাঁড়াবে কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে জবাবদিহির মুখে ফেলার ঘোষণা ডেমোক্র্যাটদের

নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে জবাবদিহির মুখে ফেলার ঘোষণা ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাম্প প্রশাসনকে কড়া জবাবদিহির মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা। প্রতিনিধি পরিষদের সম্ভাব্য পরবর্তী স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, নতুন কংগ্রেস ট্রাম্প প্রশাসনের অনিয়মিত সিদ্ধান্ত ও অনিয়ন্ত্রিত নির্বাহী ক্ষমতার ওপর শক্ত লাগাম টানবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের অবস্থান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছে রিপাবলিকান পার্টি এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও রাতারাতি ইরান যুদ্ধ থামাতে পারবে না ডেমোক্র্যাটরা

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও রাতারাতি ইরান যুদ্ধ থামাতে পারবে না ডেমোক্র্যাটরা

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও চাইলেই রাতারাতি ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে বাধ্য করতে পারবেন না ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। কেননা ভেটো প্রদানের মাধ্যমে বিরোধীদের বাধা কাটিয়ে ওঠার বিশেষ ক্ষমতা থাকছে ট্রাম্পের কাছেই। এছাড়াও, জানুয়ারিতে নতুন আইনপ্রণেতাদের শপথ না হওয়ার আগ পর্যন্ত দুই মাসে যেকোনো সময় ইরানে আচমকা হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনগণের ‘কড়া থাপ্পড়’ খেয়েছেন: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনগণের ‘কড়া থাপ্পড়’ খেয়েছেন: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মধ্যবর্তী ফলে নিজ দলের হেরে যাওয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর আল জাজিরার।

ইসরাইলে মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে নেসেট গঠনের পর: পোলার্ড

ইসরাইলে মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে নেসেট গঠনের পর: পোলার্ড

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকানরা বড় ধরনের ধাক্কা খেলেও এর প্রভাব ইসরাইলে কেবল নতুন নেসেট (পার্লামেন্ট) গঠনের পরই দৃশ্যমান হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অ্যালেক হাইম পোলার্ড।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে জর্জিয়ায় জয় পেলেন জন অসফ

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে জর্জিয়ায় জয় পেলেন জন অসফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে ফলাফল আসা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেটে এগিয়ে রয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা, পিছিয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এদিকে, প্রথম গুরুত্বপূর্ণ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক কলিন্সকে হারান তিনি। মধ্যবর্তী নির্বাচনের গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি ছিলো এই আসন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের দলের বড় পরীক্ষা, ফল জানা যাবে কবে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের দলের বড় পরীক্ষা, ফল জানা যাবে কবে?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকালে প্রথম ভোটকেন্দ্র খুলেছে ভারমন্ট অঙ্গরাজ্যে। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট এবং কেনটাকি ও ইন্ডিয়ানার কিছু এলাকায় ভোট শুরু হয়েছে। এ নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন; প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার দৌঁড়ে কারা এগিয়ে

মার্কিন মধ্যবর্তী নির্বাচন; প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার দৌঁড়ে কারা এগিয়ে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবারের এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। ডেমোক্র্যাটরা এবার আক্রমণাত্মক অবস্থানে থেকে আসন ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে, আর নিজেদের গড় বাঁচাতে রক্ষণাত্মক কৌশল নিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা। ইয়াহু নিউজের এ তথ্য উঠে এসেছে।