মার্কিন সেনা নিহত: নজিরবিহীন হামলার হুমকি ট্রাম্পের, তেহরানের পাশে নেই জিসিসি দেশগুলো

ট্রাম্প ও ইরানের হামলা
বিদেশে এখন
0

ইরানের প্রতিশোধমূলক হামলায় ৩ মার্কিন সেনা নিহতের খবরে তেহরানে নজিরবিহীন হামলা চালানোর হুমকি দিলেন ট্রাম্প। আর পাল্টা হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা রক্ষায় ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলো আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত জোট জিসিসি। কোনো কিছুতেই দমে না যাওয়ার পাল্টা হুমকি তেহরানের। শিগগিরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা বাছাই করা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে চড়া হচ্ছে জ্বালানি তেলের দাম।

টানা তিনদিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ সব ধরণের লক্ষবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরাইলি লক্ষবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এ অবস্থায় ইরানেও যৌথ হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। হামলায় তেহরানের গান্ধী হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ভয়াবহ, বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এছাড়া ইরানের অভ্যন্তরে ১ হাজারটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলায় খামেনি এবং ৪০ শীর্ষ কর্মকর্তা নিহতের দাবি মার্কিন সেনাবাহিনীর।

আরও পড়ুন:

এরমধ্যেই ইসলামিক প্রজাতন্ত্রের উৎখাত প্রত্যাশী ইরানিদের এখনই সুযোগ কাজে লাগানের আহ্বান জানিয়েছেন , ট্রাম্প। এমনকি সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে নজিরবিহীন হামলা অব্যাহত থাকবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহরানে থাকা দূতাবাস বন্ধ করে রাষ্ট্রদূতসহ কূটনৈতিক কর্মকর্তাদের প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এমনকি পাল্টা হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা রক্ষায় ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত জোট জিসিসি।

ইরানে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করতে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া ইরানের বিরুদ্ধে যেকোনো ধরণের 'প্রতিরক্ষামূলক পদক্ষেপ' নিতে প্রস্তুত থাকার যৌথ বার্তা দিয়ে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। যুদ্ধ উত্তেজনায় বিশ্ববাজারে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দামও। শিগগিরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা বাছাই করা হবে: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইএ