ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

হামলায় আক্রান্ত ইরানের একটি স্থান
বিদেশে এখন
0

ইরানজুড়ে মার্কিন ও ইসরােইলি হামলায় অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের কেবল একটি স্কুলেই মারা গেছে প্রায় ২০০ জন।

আজ (সোমবার, ২ মার্চ) সংস্থাটির এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আমাদেরে দেশের বিভিন্ন স্থানে মার্কিন-ইসরাইল যৌথ হামলায় এখন পর্যন্ত ১৩১টি শহর আক্রান্ত হয়েছে এবং দুঃখজনকভাবে আমাদের ৫৫৫ জনকে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুন:

সংস্থাটি জানায়, রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে এবং সারাদেশে এক লাখেরও বেশি সাড়াদানকারী সদস্য পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

বর্তমানে প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা এবং মানসিক-সামাজিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এসএইচ